১৮ শ্রাবণ, ১৪৩৩ - ০২ আগস্ট, ২০২৬ - 02 August, 2026

নারীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ায় প্রতিবেশী যুবক গ্রেফতার

10
2026-08-02 17:48:07

news-picture

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুর মহানগরে হারাগাছ থানাধীন এলাকায় নারীর নগ্ন ভিডিও ধারন করে ফেসবুকে ছাড়িয়ে দেওয়ার অভিযোগের মামলায় আরিফুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০২ আগষ্ট) পর্ণগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলা মামলায় আরিফুলকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। এরআগে শনিবার রাতে হারাগাছ থানা পুলিশ অভিযান চালিয়ে আরিফুলকে নিজ বাড়ী থেকে আটক করে।

মামলায় বরাত দিয়ে তিনি জানান, গ্রেফতার আরিফুল ইসলামের বাড়ী হারাগাছ থানাধীন রংপুর মহানগরের চাদকুঠি তেলিটারী গ্রামে। অভিযুক্ত যুবক প্রতিবেশী হওয়ার সুযোগে ১২ জুলাই ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ছলনায় ওই নারীর নগ্ন ভিডিও ধারন করেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নারীর কাছে টাকা দাবী করে আরিফুল। স্বামী-সন্তান ও সমাজে সম্মান রক্ষায় টাকাও দিতে রাজি হয় ওই নারী। কিন্তু ২৪ জুলাই নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় আরিফুল। জানাজানি হলে ওই নারী শনিবার হারাগাছ থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করে।

মামলার তদন্তকারী রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রেবেকা সুলতানা সুইটি বলেন, এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত যুবককে মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

  

সর্বশেষ

জনপ্রিয়