১৬ কার্তিক, ১৪৩৩ - ৩১ অক্টোবর, ২০২৬ - 31 October, 2026

সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতা মজিবর রহমানসহ গ্রেপ্তার-৩

65
2026-10-31 19:17:28

news-picture

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে এবং বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজি। তাঁকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, তারাপুর ইউনিয়নের ঘগোয়া জিগারতল গ্রামের আব্দুল আউয়ালকে আদালতের ওয়ারেন্টমূলে এবং চণ্ডিপুর ইউনিয়নের আমতলী ফকিরপাড়া গ্রামের মো. সাইদুল ইসলামকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়