১৬ কার্তিক, ১৪৩৩ - ৩১ অক্টোবর, ২০২৬ - 31 October, 2026

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক-১

13
2026-10-31 19:24:53

news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের সিজার মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।

শনিবার (৩১ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ ও এক ব্যক্তিকে আটক করে।

২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়