পীরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে গাছের চারা পেল শিক্ষার্থীরা
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে উপজেলার ভেন্ডাবাড়ী মহিলা, চতরা ও মাদারগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে দিনব্যাপি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। জন্মদিন স্মরণীয় করতে ও পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে উপজেলা বিএনপি'র আয়োজনে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ প্রদান করা হয়।
শিক্ষার্থীদের বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়। শিক্ষার্থীদের নিজ-নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসাতে ও গাছের পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্যতিক্রম আয়োজন নতুন প্রজন্মের মাঝে সচেতনতা সৃষ্টি এবং আগামীর জন্য একটি সুন্দর বাসযোগ্য নির্মল বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে আয়োজকরা। স্ব-স্ব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ এবং কলেজের শিক্ষক কর্মচারীরা ছিলেন।