১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ০২ জুন, ২০২৬ - 02 June, 2026

বক্স বাজানোকে নিয়ে দ্বন্দ্ব ভাঙচুর' মারধরের শিকার

42
2026-06-02 17:23:21

news-picture

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে বক্স (সাউন্ড সিস্টেম) বাজানোকে কেন্দ্র করে মারধরে শিকার' বসতবাড়িতে হামলা' ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১মে) বিকাল ৪ টায় নাটোরাম সোনাপুর এলাকায়। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন মুসা মিয়া।

অভিযুক্তরা হলেন, শরিফুল ইসলাম (৩৫), আব্দুর রহিম (৬০), সোহানুর (২০), রোজিনা বেগম (৩৫), মৌসুমী বেগম (২৫), মাজেদুল ইসলাম (৩৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ফাঁকা জায়গায় বক্স বাজানো নিয়ে বাড়ির পাশের বাসিন্দা শরিফুল ইসলাম (৩৫) এসে কথাকাটাকাটির একপর্যায়ে লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এ সময় বাড়িঘরে ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যদের মারধর করা হয়। হামলায় আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।ভুক্তভোগীরা ঘটনার বিচার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবারের মুসা মিয়া বলেন, আমরা গরিব মানুষ। ঈদ উপলক্ষে বাচ্চারা বক্স (সাউন্ড সিস্টেম) ভাড়া করে এনে ফাঁকা জায়গায় বাজিয়েছিল। বাড়ির পাশের শরিফুল ইসলাম এসে বক্স ভাংচুর করে। এ সময় বাচ্চারা বাধা দিলে তাদেরকে মারধর করে। পরে আমার পরিবারের লোকজন গিয়ে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বাড়ির মহিলাদের কাপড় টেনে হেঁচড়ে তাদেরকেও বেধড়ক মারধর করে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) নুরুল আমিন সরকার জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়