২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১০ জুন, ২০২৬ - 10 June, 2026

তারাগঞ্জে আগুনে পড়ে সর্বস্বান্ত কৃষকের পরিবার

85
2026-06-09 16:35:21

news-picture

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে দৈ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডে এক কৃষক পরিবারের বসতবাড়ি পুড়ে সর্বস্বান্ত হয়েছে। বসতবাড়ির দুইটি ঘর, আসবারপত্র, খাদ্যসামগ্রীসহ প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারটির। সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মধ্যাপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে। এলাকাবাসি ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, মধ্যাপাড়া গ্রামের প্রান্তিক কৃষক ফনী রায়ের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসি আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা ও এলাকাবাসির  এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই বসতঘর ও ঘরে থাকা মালামালসহ দুই লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ফনী রায় জানান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফনী রায় বলেন, আগুন আমাকে একবারেই নিঃস্ব করে দিলো। এখন কোথায় থাকবো, কি ভাবে চলবো বুঝতে পারছিনা। মাথা ভনভন করি ঘুরেছোল। তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শরীফ আব্দুল্লাহ জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুইট ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারনে অগ্নিকাণ্ড ঘটেছে বলে তিনি জানা

 

সর্বশেষ

জনপ্রিয়