২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১১ জুন, ২০২৬ - 11 June, 2026

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর বাড়ি ভাংচুড়

47
2026-06-10 17:32:58

news-picture

পীরগঞ্জ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেহেদী হাসান সবুজ নামে এক মাদক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুড় করা হয়েছে।

মঙ্গলবার বিকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া সাহাপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মেহেদী হাসান সবুজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার কারণে যুব সমাজ ধ্বংসের দাড়প্রান্তে পৌছে। তাকে মাদক ব্যবসা ছাড়ার জন্য একাধিকবার বলা হয়। কিন্তু সবুজ তা ছাড়েনি। বাধ্য হয়েই এলাকার লোকজন লাঠি সোটা নিয়ে তার বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুড় করে। এ সময় বাড়ির লোকজন পালিয়ে যায়।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, সবুজ একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক মাদক মামলা রয়েছে।

উল্লেখ্য ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএিনপির সভাপতি জাহিদুর রহমান সম্প্রতি এক সভায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেন। তিনি বলেন, “মাদক ব্যবসা ছাড়ো, না হয় এলাকা ছাড়ো। তা না হলে মাদক ব্যবসায়ীদের বাড়ি ঘড় পুড়ে দেওয়া হবে”। এরপর থেকে জনতা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন।

সর্বশেষ

জনপ্রিয়