২০ আষাঢ়, ১৪৩৩ - ০৪ জুলাই, ২০২৬ - 04 July, 2026

বিরলের ১২ টি ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে জি আর এর চাল বিতরণ

16
2026-07-04 17:36:34

news-picture

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলের ১২ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে জি আর এর চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে মোট এক হাজার পরিবারের মাঝে ত্রিশ হাজার কেজি চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১২ টি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন দিনাজপুর-২ (বিরল বেচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,  সহ-সভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেন, সাদেক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবাম আলী, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুনির, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়