২৫ শ্রাবণ, ১৪৩৩ - ১০ আগস্ট, ২০২৬ - 10 August, 2026

গঙ্গাচড়ায় বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ

140
2026-07-11 21:20:24

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় আদালতে বিচারাধীন জমিকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও উচ্ছেদের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন পূর্ব খলেয়া বিড়াবাড়ী গ্রামের বাসিন্দা মো. ছিবলী মিয়া।

অভিযোগে তিনি বলেন, গত ৩০ জুন কয়েকজন নামীয় ব্যক্তি ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন তাঁর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের চেষ্টা করে। এরপর গত বৃহস্পতিবার, ৯ জুলাই, আবারও বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছান।

ভুক্তভোগীর দাবি, জমিটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে এবং সেখানে নিষেধাজ্ঞার আদেশও বলবৎ আছে।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়