১৬ কার্তিক, ১৪৩৩ - ০১ নভেম্বর, ২০২৬ - 01 November, 2026

বিরলে ইসলামিক এডুকেশন সোসাইটি কর্তৃক মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

39
2026-10-31 19:41:21

news-picture

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) কর্তৃক জাতীয় মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকালে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ টি প্রতিষ্ঠানের ৩০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইসলামিক এডুকেশন সোসাইটি আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়।

পরিক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় দায়িত্ব পালন করেন কেন্দ্র সভাপতি মোঃ শাহরিয়ার কায়ছার, সচিব মোঃ আজমীর হোসাইন, হল সুপার মোঃ নাজমুল ইসলাম ও সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন বিরল প্রেস ক্লাব সভাপতি মোঃ আতিউর রহমান, স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে পরিদর্শনকারীগণ বলেন, মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বিকাশের পাশাপাশি মানসম্মত শিক্ষা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নিয়মিত এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। প্রতিবছর এ পরীক্ষায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি এ উদ্যোগের প্রতি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আগ্রহ ও আস্থার প্রতিফলন। পরীক্ষার সার্বিক আয়োজন সফল করতে সংশ্লিষ্ট কেন্দ্র পরিচালনা কমিটি, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতার জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়