১৬ কার্তিক, ১৪৩৩ - ০১ নভেম্বর, ২০২৬ - 01 November, 2026

রংপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালি

51
2026-10-31 19:57:35

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি করপোরেশনের আয়োজন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সাইকেল র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার  সকালে রংপুর জিলা স্কুল মোড় থেকে র‌্যালিটি শুরু হয়।এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ সচেতন নাগরিকেরা সাইকেল নিয়ে অংশ নেয়। র‌্যালিটি টাউন হল, সিটি বাজার মোড়, পায়রা চত্বর ও প্রেসক্লাব মোড় হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়।সাইকেল র‌্যালির উদ্বোধনের পূর্বে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষকে বিভিন্নভাবে সচেতন করার অংশ হিসেবে এ সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ পুরোপুরি সম্ভব নয়। আমরা সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পরিস্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও স্প্রেকরণসহ নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি।তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।এ সময়, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধিতে তরুণদেরসহ সামাজিক সংগঠন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।র‌্যালিতে অংশ নিয়ে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান বলেন,'সরকারের ঘোষণা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধে করণীয়সহ নানা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি নগরের মানুষকে আরও সচেতন করতে সাইকেল র‌্যালিসহ সামাজিক বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করছে রংপুর সিটি কর্পোরেশন।'প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা, নগর পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তর ও নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকেল্পর কর্মকর্তারা অংশ নেন।সাইকেল র‌্যালি থেকে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার বিভিন্ন বার্তা তুলে ধরে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

সর্বশেষ

জনপ্রিয়