২৭ কার্তিক, ১৪৩৩ - ১২ নভেম্বর, ২০২৬ - 12 November, 2026

বিদ্যালয়ে আসার পথে বাস চাপায় সহকারি শিক্ষকের মৃত্যু

31
2026-11-11 19:21:58

news-picture

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে বিদ্যালয়ে আসার পথে বাস চাপায় সরকারি প্রাথমিক দ্যিালয়ের এক শিক্ষকের  মূত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম গজেন্দ্র নাথ বর্মন। তার বয়স ৪২ বছর। সে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কাশিয়াবাড়ি পালপাড়া গ্রামের অজিত বর্মনের ছেলে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে নয় টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াসার এলাকার একটি তেল পাম্পের সামনে দূর্ঘনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি-২ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। মধ্যেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার রায় জানান, সন্তানদের লেখাপড়ার জন্য তিনি পাগলাপীর এলাকায় বাসাভাড়া নিয়ে থাকতেন। প্রতিদিনের মতো ঘটনার দিন পাগলাপীরের বাসা থেকে বিদ্যালয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যায় বলে নিশ্চিত করেছেন। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানান, স্কুলে আসার জন্য পাগলাপীর এলাকা থেকে মোটর সাইকেল যোগে তারাগঞ্জ আসা ছিলেন। এসময় অজ্ঞাত যানবাহনের চাপায় দেয়। এরপর ওই শিক্ষক গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল করেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক দুপুরে তাকে মৃত্যু ঘোষনা করেন। তিনি আরো জানান, প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে

সর্বশেষ

জনপ্রিয়