গোবিন্দগঞ্জে তালুককানুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ মন্ডল গ্রেফতার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ হাসান মন্ডল মাসুদকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ব্যুরো অব ইনভিস্টেকেশন (পিবিআই) গাইবান্ধার একটি টিম গতকাল সন্ধ্যায় গাইবান্ধা সদরের দক্ষিণ ধানঘরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান মাসুদ গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক এবং উপজেলার তালুকানুপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ মন্ডলের ছেলে। গাইবান্ধা জেলা পিবিআই এর পুলিশ সুপার এ.আর.এম আলিফ ইউপি চেয়ারম্যান মাসুদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিগত ২০১৪ সালে ১৭ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলা চৌকি আদালতের মেইন গেটের সামনে সরোয়ার আহম্মেদ মিলনকে মারপিট করে জখমের ঘটনায় গত ২ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা সি.আর ৪৪৩ নং মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পিবিআই সূত্রে জানা গেছে।