৩ চৈত্র, ১৪৩২ - ১৭ মার্চ, ২০২৬ - 17 March, 2026

হিলিতে প্যানেল চেয়ারম্যান নিলুফাকে অবাঞ্চিত ঘোষণা

আমাদের প্রতিদিন
1 year ago
207


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে আওয়ামী লীগের দোসর দাবি করে আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিলুফা ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। আজ সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন স্থানীয় কয়েক শতাধিক নারী ও পুরুষ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা।

বিক্ষোভ মিছিল শেষে স্থানীয়রা বলেন, নিলুফা ইসলাম পতিত স্বৈরাচার আওয়ামী লীগের একজন দোসর তাকে আমরা ইউনিয়ন পরিষদে বসতে দিবো না। সে আওয়ামী শাসন আমলে আলীহাট ইউনিয়ন শাখার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সম্পাদক পদে ছিলেন এখনও আছেন। আমরা আওয়ামী লীগের কোন মানুষকে পরিষদে বসতে দিবো না।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth