১৭ বৈশাখ, ১৪৩৩ - ৩০ এপ্রিল, ২০২৬ - 30 April, 2026

গঙ্গাচড়ায় ডিবি'র অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

আমাদের প্রতিদিন
1 year ago
632


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায়  ডিবি'র অভিযানে গাঁজাসহ জয়দেব রায় (২৫) নামে এক মাদক কারবারি আটক হয়েছে।

জয়দেব লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দই খাওয়া এলাকার বিদু ভূষণ রায়ের ছেলে।

রংপুর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,

গতকাল (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে জয়দেব রংপুর শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদে রংপুর জেলা ডিবি'র অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ভবদীশ চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী এলাকা থেকে জয়দেবকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, মাদক আইনের মামলায় জয়দেবকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth