১১ আষাঢ়, ১৪৩৩ - ২৫ জুন, ২০২৬ - 25 June, 2026

গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

638
2025-02-25 04:43:58

news-picture

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে  প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন  রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, আমন্ত্রিত অতিথি ছিলেন সহকারী পরিচালক প্রাথমিক শিক্ষা (রংপুর বিভাগ) শহীদুল ইসলাম।

উপজেলা শিক্ষা অফিসার নাগমা শিলভীয়া খান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, ক,খ, মোঃ আলাওল হাদী।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার খায়রুল ইসলাম এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন গঙ্গাচড়া ইউ.আর.সি ইন্সট্রাক্টর সুফিয়া বেগম, ওকরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চাঁদ, দোন্দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ঠাকুড়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু আহম্মেদ, ধামুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা প্রমুখ।

এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সমিতি রংপুরের সভাপতি সিরাজুল ইসলাম, গঙ্গাচড়ার সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়