৩ চৈত্র, ১৪৩২ - ১৮ মার্চ, ২০২৬ - 18 March, 2026

ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আমাদের প্রতিদিন
1 year ago
499


আঞ্চলিক প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়িতে ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই রকিব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আজ (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টায় উপজেলার পানি মাছ কুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৫০বোতল ভারতীয় ফেন্সিডিল ও অটো রিক্সাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- জেলার উলিপুর উপজেলার রামেশ্বর শর্মা এলাকার মৃত ছমত উল্ল্যাহর ছেলে বকিয়ত উল্ল্যাহ (৪৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে (২৬ ফেব্রুয়ারি) তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth