হারাগাছে ভরসা পরিবারের উদ্যোগে ইফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে ভরসা পরিবারের উদ্যোগে স্থানীয় ব্যক্তিবর্গের সম্মানে পবিত্র মাহে রামাদান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে হারাগাছ পৌরসভার ডারারপাড়া এলাকায় ভরসা বাসভবনে এ দোয়া ও ইফতার অনুষ্টিত হয়।
আয়োজিত ইফতার অনুষ্টানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষক, সাংবাদিক, বিএনপির নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ইফতার অনুষ্টানে অংশ নেয়।
আয়োজিত ইফতার অনুষ্টানে বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত রহিম উদ্দিন ভরসার রাজনৈতিক ছেলে ও উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা বলেন, রমজানের বরকতময় মাসে প্রতিবারের মতো এবারও তাঁরা ইফতার আয়োজন করেছেন। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার অনুষ্টানে অংশ নেয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজার রহমান মিটু, সাধারন সম্পাদক শফিকুল আলম শফি, কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, হারাগাছ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সমাপ্তি সহ অনুষ্টানে আমন্ত্রিত অতিথিরা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতারের আগমুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।