২৩ ফাল্গুন, ১৪৩২ - ০৮ মার্চ, ২০২৬ - 08 March, 2026

গোবিন্দগঞ্জে ঈদ আনন্দ ভাগাভাগি করতে হিলফুল ফুজুল শান্তি সংঘের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ

11 months ago
308


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সমাজের সুবিধা বঞ্চিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন চক সিংহডাঙ্গা হিলফুল ফুজুল শান্তি সংঘের উদ্যোগে ২ শতাধিক মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোঃ হায়দার আলী।  এতে বক্তব্য  রাখেন চক সিংহডাঙ্গা হিলফুল ফুজুল শান্তি সংঘের উপদেষ্টা প্রভাষক সাজ্জাদুর রহমান, মাহামুদল হাসান, বাবলু মন্ডল, সাবেক সভাপতি মামুন প্রধান, সাবেক সাধারণ সম্পাদক রফিক মিয়া, ভারপ্রাপ্ত সভাপতি রুবেল মন্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  রাহাদ মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক নিপো’র পরিচালক আহমদ উল্লা, সহকাবি শিক্ষক জহুরুল ইসলাম, প্রভাষক লিখন মিয়া আরিফ, সোহাগ প্রমুখ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth