২৭ ভাদ্র, ১৪৩৩ - ১১ সেপ্টেম্বর, ২০২৬ - 11 September, 2026

ঘুষ নেওয়ার সময় জনতার হাতে ভুয়া পুলিশ আটক

229
2025-04-21 04:17:48

news-picture

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে ঘুষ নেওয়ার সময় অমর ফারুখ (৩০) নামে এক ভুয়া পুলিশ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। রোববার (২০ এপ্রিল) দুপুরে হাকিমপুর উপজেলার বাগডোর ইয়াসিনা দাখিল মাদ্রাসায় পুলিশ পরিচয়ে ঘুষ নেয়। এসময় স্থানীয়রা ভূয়া পুলিশ বুঝতে পেরে তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত ভূয়া পুলিশ অমর ফারুখ দিনাজপুর সদর থানার আমিন উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞা।

তিনি বলেন, দুপুরে উপজেলার বাগডোর ইয়াসিনা দাখিল মাদ্রাসা থেকে ফোনের মাধ্যমে জানতে পারি যে, পুলিশ পরিচয় দেওয়া এক ব্যক্তিকে তারা আটক করে রেখেছে। সংবাদ পেয়ে ফোর্স পাঠায় এবং তাকে আটক করে থানায় আনা হয়েছে। সে আমাদের কোন পুলিশ সদস্য না। আসামি ভূয়া পুলিশ পরিচয় দিয়ে ঐ মাদ্রাসার একজন শিক্ষকের নিকট তিন হাজার টাকা ঘুষ নিয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।

 

  

সর্বশেষ

জনপ্রিয়