২১ ফাল্গুন, ১৪৩২ - ০৫ মার্চ, ২০২৬ - 05 March, 2026

গংগাচড়ার লক্ষীটারী ইউনিয়ন  জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা

10 months ago
329


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের আনুর বাজার শাখা জামায়াতে ইসলামীর বিশেষ দাওয়াতী পক্ষ উপলক্ষে এক বিশাল দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সন্ধ্যায় বাদ মাগরিব জামায়াত নেতা নুরু ইসলাম এর   সভাপতিত্বে ইউনিয়ন সভাপতি ও উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের দ্বায়িত্বশীল মোঃ আশরাফুল আলমের পরিচালনায় দাওয়াতী সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত রংপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী।

বিশেষ অতিথি ছিলেন গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আঃ হালীম  আরো উপস্থিত ছিলেন উপজেলার ওলামা বিভাগের সেক্রেটারি

মাওলানা রোকুনুজ্জানসহ স্থানীয় জামায়াত ইসলামি নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন

নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক তেমনি আল্লাহর জমিনে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করাও ফরজ।

বাংলার মানুষ এমন রাষ্ট্র নায়ক চায় যিনি যেমন একাধারে হবেন রাষ্ট্রনায়ক, তেমনি তিনি হবেন জাতীয় মসজিদের খতিব।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth