৬ চৈত্র, ১৪৩২ - ২০ মার্চ, ২০২৬ - 20 March, 2026

আলমবিদিতরে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

10 months ago
229


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া  উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর পাড়ায়  গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর সহযোগিতায় ১৮তম বিশ্ব অটিজম দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে পথ নাটক, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলাকা ব্যবস্থাপক সুদার্সন রায়,মাইক্রো ফিন্যান্স,  গ্রাম বিকাশ কেন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: খোরশেদ আলম, প্রধান শিক্ষক মো: রাজু আহমেদ, তুলশীরহাট উচ্চ বিদ্যালয়, আলমবিদিতর ইউনিয়ন, প্রশাসনিক কর্মকতা নুরুন্নবী সুজন, আলমবিদিতর ইউনিয়ন, টেকনিক্যাল অফিসার-কমিউনিটি মোবিলাইজেশন মো: জিয়াউর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্র,পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর পশ্চিমাঞ্চল, রংপুর, শাখা ব্যবস্থাপক কবির হোসেন, মাইক্রো ফিন্যান্স, তুলশীরহাট শাখা, শাখা ব্যবস্থাপক আকতার হোসেন, বড়াইবাড়ী শাখা, পল্লী চিকিৎসক ডা: লিটন, তুলশীরহাট, সহকারী কারীগরি কর্মকর্তা- নিউট্রিশন হিরু কুমার রায় ও মো: আসাদুল ইসলাম, সহকারি কারিগরি কর্মকর্তা মো: কায়সার আহমেদ, সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য বৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তিদের ফোরামের সদস্য,  মা ও শিশু ফোরামের সদস্য, পিভিসি’র সদস্য উপস্থিত ছিলেন। অন্যদিকে দিবসটি উদযাপন উপলক্ষে বড়াইবাড়ী শাখায় পাইকান আজগরপাড়া বন্ধন প্রতিবন্ধী ব্যক্তিদের ফোরামে দিবসটি উপলক্ষে পথ নাটক এবং র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অটিজম কী? অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের লক্ষণ ও অটিজম শিশুদের প্রতি করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অটিজম সম্পন্ন ব্যক্তিদের প্রতি আমাদের সকলের সহানুভূতিশীল হওয়া উচিত। অটিজম শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করণ এবং তার যদি কোন শারীরিক রোগ থাকে তবে যে ধরনের রোগ হয়েছে সে ধরনের রোগের চিকিৎসকের কাছে তাকে নিয়ে চিকিৎসা করার পরামর্শ দেয়া হয়। পথ নাটকের মাধ্যমে গ্রাম বিকাশ কেন্দ্র বাস্তবায়িত কার্যক্রমের চিত্র, বাল্য বিবাহ প্রতিরোধ, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার উপায় সম্পর্কে জনগনের মধ্যে সচেতনতা তৈরী করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth