২৮ অগ্রহায়ণ, ১৪৩২ - ১২ ডিসেম্বর, ২০২৫ - 12 December, 2025

বেতগাড়ী  ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির উপকারভোগী নির্বাচনে লটারী অনুষ্ঠিত

7 months ago
86


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী  ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর উপকারভোগী নির্বাচনের জন্য লটারী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে  উন্মুক্ত লটারীর মাধ্যমে ২শ ৪৮ জন শ্রমিক নির্বাচিত করা হয়।

বেতগাড়ী  ইউপি প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আসাদুজ্জামান এর

সভাপতিত্বে অনুষ্ঠানে ট্যাগ অফিসার ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী আতাউর রহমান, বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম, এনসিপি প্রতিনিধি মোঃ তৈয়ব উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতগাড়ী ইউনিয়ন শাখার সেক্রেটারী হাফেজ শহিদুল ইসলামসহ সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth