৪ আষাঢ়, ১৪৩৩ - ১৮ জুন, ২০২৬ - 18 June, 2026

হিলিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস এর প্রায় সাড়ে ৫টন চাল জব্দ

183
2025-04-28 02:30:23

news-picture

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে নিন্ম আয়ের মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে বিক্রির জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস এর প্রায় সাড়ে ৫টন চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে হিলির আলীহাট ইউনিয়নের মনসাপুর বাজারের পাশে আবুল কালাম মাস্টারের ধানভাঙা মিল থেকে এই চালগুলো জব্দ করা হয়। জব্দকৃত চালগুলো বর্তমানে উপজেলা খাদ্যগুদামে রাখা হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস এর বেশকিছু চাল একটি মিলে মজুদ করে রাখা হয়েছে এমন গোপন সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ ও খাদ্য বিভাগের লোকজনসহ সেই মিলে অভিযান চালানো হয়। এসময় মিলের ভেতর হতে ১৮০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। যার ওজন ৫ হাজার ৪শ কেজি, সেই সাথে ১০৪টি খালি বস্তা পাওয়া যায়। তবে সেখানে মজুদকৃত চালের কোন মালিক কে পাওয়া যায়নি। এই চালগুলি বিতরনের পর এইভাবে এখানে সরকারি বস্তায় মজুদ রাখা সম্পুর্ন বেআইনী ও অবৈধ। এবিষয়ে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়