৪ আষাঢ়, ১৪৩৩ - ১৮ জুন, ২০২৬ - 18 June, 2026

নীলফামারীতে তুহিনের নিঃশর্ত মুক্তি দাবি

322
2025-05-04 05:09:07

news-picture

সিএসএম তপন নীলফামারী:

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী  তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার(৩ মে) বিকালে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী তাতীদল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই নীলফামারী জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী  তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে কিশোরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাতীদল। শনিবার উপজেলার প্রধান সড়কে বিকালে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে। পরে স্থানীয় ফোয়ারা চত্বরে পথসভা হয়। এতে বক্তব্য দেন, কিশোরগঞ্জ জাতীয়তাবাদী তাতীদলের আহবায়ক রহিদুল ইসলাম, সদস্য সচিব আলমগীর ইসলাম ও সিনিয়র যুগ্ম আহবায়ক সফিউল ইসলাম। বক্তরা বলেন,  অবিলম্বে তুহিনের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এক সপ্তাহের মধ্যে তার মুক্তি দেয়া না হলে দুর্বার আন্দেলন গড়ে তোলা হবে।

সর্বশেষ

জনপ্রিয়