২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১২ জুন, ২০২৬ - 12 June, 2026

দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

289
2025-05-07 04:13:31

news-picture

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জে উত্তম কৃষি চর্চা শীর্ষক দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় বীরগঞ্জ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে হলরুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার দিনাজপুর অঞ্চল সঞ্জয় দেবনাথ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রকিবুল হাসান প্রামানিক। প্রশিক্ষনে ৫০জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়