পীরগঞ্জের পাঁচগাছিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ এর উদ্ভোদন করা হয়েছে। পরিকল্পিত বনায়ণ করি, সবুজ বাংলাদেশ গড়ী। মঙ্গলবার বিকালে পাঁচগাছি ইউনিয়নে উপজেলা প্রশাসন ও বন বিভাগ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ এর উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।
এতে উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রাণী সম্পদ অফিসার ফজলুল কবির, সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক, পাঁচগাছি ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া, পাঁচগাছি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক একরামুল হক, ইউনিয়ন উপ সহকারী কৃষি অফিসার নুরুন্নবী সরকার, এসো গড়ি সমাজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মেহেদুল ইসলাম মিদুল,সাধারণ সম্পাদক শুভ রানী এবং সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন। উক্ত বৃক্ষরোপণ বাস্তবায়নে জাহাঙ্গীরাবাদ এসোগড়ি সমাজ বহুমুখী সমবায় সমিতি লিঃ।