৩ বৈশাখ, ১৪৩৩ - ১৬ এপ্রিল, ২০২৬ - 16 April, 2026

বিরলে একইদিনে ৯১ হাজার বৃক্ষ রোপণ

8 months ago
176


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুর জেলায় ৮ লক্ষ বৃক্ষ রোপণ এবং প্রতি ইউনিয়ন /পৌরসভায় ৭ হাজার বৃক্ষ রোপণ কাজের অংশ হিসেবে বিরল উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়নের ভগবতিপুর রাস্তায় বৃক্ষ রোপণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জনাব মোঃ ইশতিয়াক আহমেদ,  মোঃ সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক),  মোঃ বজলুর রশিদ (কালু), মোঃ সুলতান মাহমুদ।

৭ নং বিজোড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও বিএমডিএ এর সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, বিজোড়া ইউনিয়নের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ, কৃষক সহ স্থানীয় জনপ্রতিনিধি, স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাবৃন্দ বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth