৬ আশ্বিন, ১৪৩৩ - ২১ সেপ্টেম্বর, ২০২৬ - 21 September, 2026

বদরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

441
2025-09-12 05:51:50

news-picture

বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ মাসুদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাসুদ তার ভাইকে  নিয়ে পুকুরে গোসল করতে পুকুরে নামলে দুই ভাই পানিতে তলিয়ে যায়।এ সময় মাসুদের মৃত্যু হয়। পরে মুমূর্ষ অবস্থায় মাসুদের ভাইকে বদরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। মৃত্যু মাসুদ উপজেলা লোহানীপাড়ার ইউনিয়ন মোসলমারী ঘোনাপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত মাসুদ ও তার ভাই বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাসুদের মৃত্যু হয়। আর তার ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃত মাসুদ স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতিকুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়