রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন,গণহত্যার দৃশ্যমান বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি প্রবর্তন নিশ্চিতকরণের দাবীতে রংপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রংপুর ঐতিহাসিক পাবলিক লাইব্রেরী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার আয়োজনে বিশাল গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর -৩ আসনের এমপি প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সেক্রেটারী মোঃ আমিরুজ্জামান পিয়াল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, কুড়িগ্রাম-৩ আসন'র (উলিপুর) সংসদ সদস্য প্রার্থী, দলের উপদেষ্টা অধ্যাপক ডা:আক্কাস আলী সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি ও রংপুর -১ আসনের (গঙ্গাচড়া) এমপি প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসেমী।
এ সময় রংপুর জেলা ও মহাগরের নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।