৭ আশ্বিন, ১৪৩৩ - ২২ সেপ্টেম্বর, ২০২৬ - 22 September, 2026

কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরে নির্মাণ কাজের অরক্ষিত হাউজ: প্রাণ গেলো তিন বছরের শিশুর

344
2025-10-10 03:23:28

news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের কাজের জন্য করা অরক্ষিত হাউজে পড়ে গিয়ে তিন বছরের এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর)  সকাল পৌনে ৮ টার দিকে চিলমারী নদীবন্দরে এ ঘটনা ঘটেছে।  এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য রুকনুজ্জামান স্বপন।

নিহত শিশুর নাম শামীম (৩)। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে।

অভিযোগ ওঠেছে,  বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও দুইটি শিশু ওই একই হাউজে পড়ে যায়। তবে তাদের ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে ওই সময়ে সংশ্লিষ্টদের একাধিক বার হাউজ সংরক্ষণ করার কথা জানালেও এখনো অব্যবস্থাপনা পড়ে আছে।

জানা গেছে, নির্মাণাধীন বন্দরের একটি অংশে হাউজ ছিল উন্মুক্ত অবস্থায়। ভিতরে পানি জমে ছিল। ঘটনার দিন সকালে নিহত শামীম ওইদিকে গেলে সেই অরক্ষিত হাউজে পড়ে মারা যায়।

চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়