পীরগঞ্জে সপ্তাহ ব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:
"দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি- প্রাণি সম্পদের হবে উন্নতি" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে সপ্তাহ ব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধণ করা হয়েছে। গতকার বুধবার সকালে প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে ওই প্রদর্শনীর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল কবিরের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওছার আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ, পীরগঞ্জ প্রেসক্লাব নব-নির্বাচিত সভাপতি এটিএম মাজহারুল আলম মিলন, সফল খামারি, সফল উদ্যোক্তকা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারি ও সেবাসমূহের কয়েকটি স্টল প্রদর্শন করা হয়েছে। এর আগে বর্ণাঢ্য র্যালি উপজেলার সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।