১২ মাঘ, ১৪৩২ - ২৫ জানুয়ারি, ২০২৬ - 25 January, 2026

পীরগঞ্জে বিএনপির উদ্যোগে কম্বল বিতরণ

1 month ago
169


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপি শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে। এসব মানুষের মাঝে বুধবার দুপুরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তায়  পীরগঞ্জ উপজেলা বিএনপি'র পক্ষ থেকে  কম্বল বিতরণ করা হয়েছে।

 পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজ মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক রংপুর ৬ পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনু জামান শাহিন, আতাউর রহমান বিটু, পীরগঞ্জ পৌর বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সেবু  প্রমূখ।

পরে সেখানে প্রায় পাঁচ শতাধিক শীতার্ত  মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth