ফুলবাড়ীতে সমাজসেবা দিবস পালিত
আঞ্চলিক প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও সমাজকর্মি হাবিবুর রহমানের সঞ্চলনায় আলোচনায় বক্তব্য রাখেন, সুপারভাইজার অমিত কুমার ও স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ মোশারফ মন্ডল প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন সমাজকর্মী,নিবন্ধনকৃত সংস্থার প্রধানগণসহ উপকার ভোগীরা।