৫ মাঘ, ১৪৩২ - ১৮ জানুয়ারি, ২০২৬ - 18 January, 2026

ট্রাক্টরের ফলায় বিদ্ধ হয়ে বক শিকারীর মর্মান্তিক মৃত্যু

1 week ago
83


 

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

জমি চাষ করার সময় ট্রাক্টরের ফলায় বিদ্ধ হয়ে সাদা বক শিকারী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার দুপুর দেড়টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামের মুক্তা হিমাগারের পিছনে ঘটেছে। নিহত যুবকের নাম লিমন মিয়া (২৪)। সে ওই গ্রামের হানিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে,  খোলাহাটি গ্রামের কৃষক শহিদুল ইসলাম ভুট্টা লাগানোর জন্য মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করছিল। এসময় কিছু সাদাবক জমির কিট পতঙ্গ আহার করার জন্য জমিতে পড়লে বক শিকারী লেমন মিয়া ট্রাক্টরের লাঙ্গলের ঢাকনার উপরে বসে বক শিকার করে। ট্রাক্টরের ঝাকুনিতে নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে বক শিকারী লাঙ্গলের অগ্রভাগে পড়ে যায়। এসময় ওই বক শিকারীর কমর থেকে মাথা পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে যায়। তার এ অবস্থা দেখে ট্রাক্টর চালক গাড়ি থামিয়ে দ্রুত সটকে পরে। তার পরিবারের লোকজন খবর শুনে ওই বক শিকারী শরীর বিহীন শুধু দুটি পা উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth