নীলফামারীতে ইউপি চেয়ারম্যান-সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নীলফামারী প্রতিবেদক:
নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা, দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উপজেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক রেজাউল আলম স্বপন ।
প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক ছিলেন ইউএসএস জেলা ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রউফ,জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা ( ফেসিং) জেলা কো-অর্ডিনেটর মজিবর রহমান, ইউএসএস সমন্বয়কারী আব্দুল কুদ্দুস সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনট বাবু, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ সহ প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা,উপ-সহকারী স্বাস্থ্য পরিদর্শক প্রমূখ । সিএসএম তপন / নীলফামারী/০১৮৩৩১৬৬৭৯৪/ ২৫ জানুয়ারি ২৬ইং