৭ আশ্বিন, ১৪৩৩ - ২৩ সেপ্টেম্বর, ২০২৬ - 23 September, 2026

রংপুর-১ আসনে হাতপাখার প্রার্থী এ টি এম গোলাম মোস্তফা বাবুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

572
2026-01-27 01:52:58

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুর-১ আসনের (গঙ্গাচড়া ও রংপুর সিটি কর্পোরেশনের ১–৯ নম্বর ওয়ার্ড) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার এমপি প্রার্থী এ টি এম গোলাম মোস্তফা বাবুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে রংপুর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের বটতলা বাজার এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় এ টি এম গোলাম মোস্তফা বাবু, ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও গঙ্গাচড়া উপজেলা শাখার সেক্রেটারী  ইউনুছ আলী, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও গঙ্গাচড়া উপজেলা সভাপতি আনিচুর রহমান, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি মোঃ শরিফুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা সহসভাপতি মোঃ তাহের আলী, আপজাল হোসেন প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে এ টি এম গোলাম মোস্তফা বাবুকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

 

সর্বশেষ

জনপ্রিয়