১১ ফাল্গুন, ১৪৩২ - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ - 23 February, 2026

‘আবু সাইদ-মুগ্ধরা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য জীবন দেন নাই’- নির্বাচনী জনসভায় পীর সাহেব চরমোনাই

3 weeks ago
126


প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):  

‘যে নীতি আদর্শের মাধ্যমে দেশ ৫২/৫৪ বছর চলেছে এর মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই। সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিলেও এর বিনিময়ে আমরা পাঁচবার চোরের দিক থেকে সারা বিশ্বে প্রথম হয়েছি’ -বুধবার (২৮ জানুয়ারি) বিকালে কুড়িগ্রামের স্বাধীনতার বিজয় স্তম্ভে কুড়িগ্রাম-২(রাজারহাট-ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর) আসনের নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

তিনি আরও বলেন-৫ আগষ্টের পর এদেশের মানুষের ন্যায় বিচারসহ সকল অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছিল। সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আমরা চেষ্টাও করেছিলাম। পরিবেশেও হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেখানে ক্ষমতালোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। বিএনপি ও জামায়াতের নেতৃত্ব জোট পরিস্কারভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। যদি তাই হয় তাহলে এই জীবনগুলো দেয়ার কি দরকার ছিল।

 আবু সাইদ-মুগ্ধর ব্যাপারে তিনি বলেন-আবু সাইদ তাঁর বুক পেতে দিয়ে বৈষম্য কেন দুর করতে চেয়েছিলো। মুগ্ধ পানি পানি করে মাটিতে লুটিয়ে পড়েছিল। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য ত্যাগ স্বীকার করেন নাই।

এসময় ইসলামের পক্ষের একটি মাত্র দল ইসলামি আন্দোলন বাংলাদেশের হাত পাখায় ভোট দেবার আহবান জানান তিনি।

এসময় কুড়িগ্রাম-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা নুর বখ্তসহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth