২৩ মাঘ, ১৪৩২ - ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ - 05 February, 2026

দুর্নীতি ও দুঃশাসনের রাজনীতি থেকে দেশ মুক্ত করতে হাতপাখা প্রতীকে ভোট দিন-এ টি এম গোলাম মোস্তফা

10 hours ago
148


নিজস্ব প্রতিবেদক:

রংপুর–১ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী এ টি এম গোলাম মোস্তফা বাবু মঙ্গলবার দিনব্যাপী রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন ।

পথসভায় তিনি বলেন,দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের রাজনীতি থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করতে হবে। নির্বাচিত হলে আমি রংপুর–১ আসনের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবো ইনশাআল্লাহ।

এসময় তিনি দেশ ও জাতির কল্যাণে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সেক্রেটারী মাহমুদুর রশিদ রিপন সরকার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা সভাপতি আনিচুর রহমান, সেক্রেটারী ইউনুছ আলী, অর্থ সম্পাদক মোঃ আব্দুস ছালাম, ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি মাওলানা আবু সায়েম, সেক্রেটারী আবুল হাসান, জয়েন্ট সেক্রেটারী মোকছেদুল ইসলামসহ বেতগাড়ী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth