২৩ মাঘ, ১৪৩২ - ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ - 05 February, 2026

জনগণ যেন ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের ‘লাল কার্ড’দেখায়: ডাঃ শফিকুর রহমান

10 hours ago
43


নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণ যেন ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের ‘লাল কার্ড’ দেখায়। তিনি বলেন, রাজনীতি চাঁদাবাজি, দুর্নীতি বা মামলা-বাণিজ্যের নাম নয়; রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার একটি মহান মাধ্যম।

তিনি বলেন, আগামী ১৩ তারিখের ভোটের মাধ্যমেই দেশের মানুষ নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। ওই দিনই এ দেশে বিজয়ের নতুন সূর্য উদিত হবে।বুধবার  দুপুরে নীলফামারী ও লালমনিরহাট জেলা জামায়াতের আয়োজনে ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকার হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বেকার যুবসমাজকে ভাতা নির্ভর না করে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা হবে। এতে ব্যক্তি ও দেশ—উভয়ের উন্নয়ন নিশ্চিত হবে। উত্তরাঞ্চলকে দেশের কৃষির রাজধানী উল্লেখ করে তিনি বলেন, তিস্তা নদী ও চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জামায়াতে ইসলামী আন্তরিকভাবে কাজ করবে।

সমাবেশ শেষে তিনি নীলফামারী জেলার চারজন এবং লালমনিরহাট জেলার তিনজন প্রার্থীর হাতে জামায়াতের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth