২৫ মাঘ, ১৪৩২ - ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ - 08 February, 2026

নির্বাচন ও গণভোটে বেরোবিতে টানা ৬ দিনের বন্ধ

8 hours ago
19


বেরোবি প্রতিনিধি :

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি ২০২৬ ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১৯তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার ঘোষিত সাধারণ ছুটি থাকায় ওই দুই দিনও বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি রবিবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের যাতায়াত, নিরাপত্তা ও সার্বিক সুবিধার বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচন ও গণভোটে অগ্রিম ছুটির দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করে শিক্ষার্থীরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth