২৬ মাঘ, ১৪৩২ - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ - 09 February, 2026

রংপুরে ডিবির অভিযানে ১৪৭ বোতল মাদক উদ্ধার, নারী মাদক কারবারি আটক

9 hours ago
28


নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১৪৭ বোতল কোডিনযুক্ত নেশাজাতীয় মাদক ESkuf DX উদ্ধার করেছে। এ সময় একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ও সঙ্গীয় ফোর্সের একটি দল ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গঙ্গাচড়া মডেল থানাধীন ০৮ নম্বর মর্ণেয়া ইউনিয়নের বড়রুপাই গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোছাঃ মোর্শেদা বেগম (৫০), স্বামী মৃত নুর আলম, এর বসতবাড়ির গেটে পৌঁছামাত্র একজন মহিলা ও একজন পুরুষ ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় অভিযুক্ত মোছাঃ মোর্শেদা বেগমকে আটক করা হলেও অপর অভিযুক্ত মোঃ মশিয়ার রহমান (৩৫) বাড়ির উত্তর পাশের গেট দিয়ে পালিয়ে যায়।

পরে আটককৃত অভিযুক্তের স্বীকারোক্তি ও দেখানো মতে তার বসতবাড়ির গোয়ালঘর থেকে বিশেষ কায়দায় মাটির হাঁড়ির ভেতর লুকিয়ে রাখা ৫২ বোতল এবং বসতবাড়ির শয়নকক্ষের একটি কাঠের বক্সে রাখা মেরুন রঙের প্রিন্টের ব্যাগের ভেতর ৯৫ বোতল, সর্বমোট ১৪৭ বোতল কোডিনযুক্ত নেশাজাতীয় মাদক ESkuf DX উদ্ধার ও জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আটককৃত অভিযুক্তকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ১১, তারিখ ০৮/০২/২০২৬ খ্রি.।

এবিষয়ে রংপুর পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, আটককৃত অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সর্বদা তৎপর আছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth