২৬ মাঘ, ১৪৩২ - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ - 09 February, 2026

মা, বোনরা জামায়াত কে প্রত্যাখ্যান করেছে , সোহেল

8 hours ago
21


কুড়িগ্রাম প্রতিনিধি:

নারীদের নিয়ে জামায়াতের আমির যে বক্তব্য দিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক। আজকের সারা দেশের নারী সমাজ বিক্ষুব্ধ হয়ে ফুসে উঠেছে । দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী ।  জামায়াত ক্ষমতায় গেলে সেই নারীদের ঘর থেকে বের হতে দিবে না। তাই দেশের নারী সমাজ, মা বোনরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কে প্রত্যাখ্যান করবে।। সদর উপজেলার বেলগাছা,হলোখানা ও পৌরসভা এলাকার  বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম ২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ এসব কথা বলেন।।

সোহেল হোসাইন কায়কোবাদ আরো বলেন, বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীদের সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। তারা স্বামী ও পরিবারের কাছে নির্যাতিত মেয়েদের চাকুরী দিয়ে  কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। ছেলেদের পাশাপাশি  মেয়েদের তারা সম্মানিত করেছিলেন। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তাদের সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে আবার নারীদের সম্মানিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবার সকলেই সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। ধানের শীষের বিজয় হলে তারেক রহমানের নেতৃত্বে  বিএনপি ৩১ দফার ভিত্তিতে নুতুন বাংলাদেশ গঠন করবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth