২৬ মাঘ, ১৪৩২ - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ - 09 February, 2026

কুড়িগ্রাম-৩ আসন সাবেক বিএনপি-ইসলামী আন্দোলন নেতাকর্মীদের জামায়াতে যোগদান

8 hours ago
26


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

জানা গেছে, দীর্ঘদিন বিএনপি ও ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শে একাত্মতা প্রকাশ করে দলটিতে যোগদানের সিদ্ধান্ত নেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন, হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান ও আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি সুমন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল হোসেন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি নুর মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল হোসেন, কর্মী নবাব আলী, এরশাদুল হকসহ শতাধিক নেতাকর্মী।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে এর আগেও বিচ্ছিন্নভাবে বিভিন্ন দলের লোকজন জামায়াতে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে।

যোগদানকারী কয়েকজন জানান, দীর্ঘ চিন্তা ভাবনার পর তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ইসলামী আদর্শভিত্তিক নৈতিক রাজনীতির মাধ্যমে দলটি দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে।

এ বিষয়ে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ নানা বয়সী মানুষের জামায়াতে যোগদানের প্রবণতা বাড়ছে। যা সংগঠনের শক্তি আরও সুদৃঢ় করবে। তিনি সবাইকে সঙ্গে নিয়ে 'ইনসাফের উলিপুর' গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth