১১ ফাল্গুন, ১৪৩২ - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ - 23 February, 2026

হিলিতে মুল্য তালিকা না টাঙানোয় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

3 hours ago
14


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে মুল্য তালিকা না টাঙানোয় ফল ও সবজি বিক্রেতাসহ তিন ব্যবসায়ীকে ১ হাজার ৬শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় হিলি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির হোসেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির হোসেন বলেন, রমজানকে ঘিরে হঠাৎ করেই খেজুর শশা লেবুসহ বেশ কিছু পণ্যের দাম বাড়তি হয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখতে হিলি বাজারে বিভিন্ন ফল ও সবজি বিক্রেতার দোকানে অভিযান চালানো হয়। এসময় মুল্য তালিকা না টাঙানোয় সতর্কতা মুলক তিন ব্যবসায়ীকে ১ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে কোন পণ্যের দাম বৃদ্ধি না করেন সে বিষয়কে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth