১১ ফাল্গুন, ১৪৩২ - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ - 23 February, 2026

তারাগঞ্জে সরকারি কবরস্থানে গাছ বিক্রি থানায় অভিয়োগ

2 hours ago
7


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে সরকারি কবরস্থানের ১৯টি ইউক্যালিপটাস গাছ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। কবরস্থান এলাকার আজিজার রহমান ও তার ভাই মর্তুজা মিয়া স্থানীয় গাছ ব্যবসায়ী আতাউর রহমানের কাছে  গাছ গুলো বিক্রি করেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কবরস্থানের ১৯টি গাছ কর্তন করা হলে এলাকার লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পরে কর্তনকৃত গাছগুলি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় ইউপি সদস্য মজুমদার হোসেন গাছ বিক্রেতা ও ব্যবসায়ীসহ ৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খিয়ারডাঙ্গা সরকারি কবরস্থানের সীমানায় লাগানো ১৯টি ইউক্যালিপটাস গাছ কিসামত মেনানগর তেলিপাড়া গ্রামের বাসিন্দা আজিজার রহমান (৫৮) ও তার ভাই মর্তুজা মিয়া স্থানীয় গাছ ব্যবসায়ী আতাউর রহমান কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করেন। রবিবার গাছ ব্যবসায়ী আতাউর রহমান শ্রমিক নিয়ে এসে কবরস্থানের ১৯টি গাছ কর্তন করেন। পরে এলাকার লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনকে জানালে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়ের গাছের গুড়ি উদ্ধারের পরামর্শ দেন। ওইদিন বিকালে স্থানীয় ডাঙ্গীরহাট বাজার এলাকার একটি “ছ” মিল থেকে গাছের গুড়িগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়।  এ ঘটনায় বাদী হয়ে সোমবার বিকালে কবরস্থানের গাছ বিক্রি করার অভিযোগ এনে ইউপি সদস্য মজুমদার রহমান তিন জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত আজিজার ও মর্তুজা রহমানের সাথে কথা হলে তিনি বলেন, কবরস্থানের সীমানা ও আমাদের জমির সীমানা একই। গাছ গুলো আমরাই জমির আইলে লাগিয়েছি। তাই বিক্রি করেছি। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন জানান, কবরস্থানের বিক্রিত গাছের গুড়ি উদ্ধার হয়েছে। স্থানিয় ইউপি সদস্যকে থানায় অভিযোগ করে মামলা দায়ের করার জন্য বলা হয়েছে। । পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। তাারাগঞ্জ থানার ওসি  রুহুল আমিন জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত প্রক্রিয়াধীন । অভিযুক্তকারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth