২৯ চৈত্র, ১৪৩২ - ১৩ এপ্রিল, ২০২৬ - 13 April, 2026

তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের লাশ গর্ত থেকে উদ্ধার

1 month ago
119


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের ৩দিন পর মনজুরুল ইসলাম নামের এক ইলেকট্রিশিয়ানের লাশ গর্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬) ফেব্রুয়ারি দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা ঝাকুয়াপাড়া এলাকার পীরের মাজার দোলার একটি আলু ক্ষেতে গর্তে পুতে রাখা অবস্থায় মনজুরুলের লাশ উদ্ধার করা হয়। মনজুরুল ইসলাম ওই গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)  উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর কাজীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদেদশ্যে বের হয়ে যায় মনজুরুল ইসলাম। এরপর ওই দিন রাতে ১১টার দিকে বাড়িতে না ফিরলে তার স্ত্রী জান্নাতি বেগম স্বামী মনজুরুলের মোবাইল ফোনে ফোন করে বন্ধ পায়। পরে আত্নীয়-স্বজনের বাড়িতে খোঁজ-খবর নিয়ে না পেয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মনজুরুলের বড়ভাই মাইনুল ইসলাম তারাগঞ্জ থানায় একটি নিখোঁজ সাধারন ডায়রি করেন। এর আগে বুধবার বিকালে পীরের মাজার এলাকায় একটি তামাক ক্ষেতে রক্ত ও সেণ্ডেল এলাকার লোকজন দেখতে পেয়ে কৌতুলের সুষ্টি হয়। পরে বিষয়টি জানাজানি হলে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা নিশ্চিত করেছিলেন পায়ের সেন্ডেলগুলো নিখোঁজ ইলেকট্রিশিয়ান মনজুরুলের। ওইদিন ওই এলাকায় বাঁশঝাড়সহ তামাক ক্ষেতে অনেক খোঁজাখুঁজির পরেও লাশ পাওয়া যায়নি। বৃহস্পতিবার আবার মনজুরুলের পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন ওই এলাকায় লাশ খোঁজাখোঁজির এক পর্যায়ে একটি আলু ক্ষেতের জমির এক কোনায় নরম মাটি ও তার ওপর বেশ কয়েকটি আলুর মরা গাছ দেখতে পেয়ে সন্দেহ করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে নরম জায়গাটি কোঁদাল দিয়ে খুড়ে মনজুরুলের লাশ দেখতে পেয়ে সেখান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গর্ত থেকে লাশ উদ্ধারের পর নিখোঁজ ইলেকট্রিশিয়ানের পরিবারের লোকজন নিশ্চিত করেছে ওই লাশটি মনজুরুলের। আইনি প্রক্রিয়া শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth