২৯ চৈত্র, ১৪৩২ - ১৩ এপ্রিল, ২০২৬ - 13 April, 2026

ঝাড়ু হাতে শহর পরিস্কারে নামলেন এমপি মোস্তাফিজুর রহমান

1 month ago
150


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রামের রৌমারী শাখার উদ্দ্যোগে শহরজুড়ে শুরু হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকতা আলাউদ্দিন ও উপজেলা জামায়াতের আমীর হায়দার আলীর নের্তৃত্বে রৌমারী বাজার এলাকা ও প্রধান প্রধান সড়ক পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ভোধন করেন।

উদ্ভোধন শেষে উপজেলা চত্ত্বর থেকে শুরু করে তুরা রোড হয়ে থানা মোড় এবং বাজারের অলি-গলি পর্যন্ত চলতে থাকে পরিস্কার-পরিচ্ছন্নকরণ কর্মসূচি। এতে অংশ নেয় উপজেলা জামায়াতে ইসলামীর শতাধিক নেতা-কর্মী ও সমর্থক। এ সময় তাদের হাতে দেখা যায় ঝাড়–সহ বিভিন্ন পরিস্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম।

কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্কার পরিচ্ছন্ন এলাকা গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি দ্বায়িত্বশীল হতে হবে। এই ধরনের সামাজিক উদ্দ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি ধর্মীয় শিষ্ঠাচার পালন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth