৬ আশ্বিন, ১৪৩৩ - ২১ সেপ্টেম্বর, ২০২৬ - 21 September, 2026

গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষককে হাত-পা বেধে  শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা॥ নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

417
2026-03-01 05:14:57

news-picture

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামসুন্নাহার রুমা নামের এক স্কুল শিক্ষককে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। 

আজ বেলা সাড়ে ৩টা দিকে শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি বাসা থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। এসময় তার হাত-পা বাধাছিল এবং গলায় ওড়না পেচানো ছিল।

শামসুন্নাহার রুমা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও  উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাষ্টারের কন্যা।

পুলিশ ও প্রতিবেশীরা জানায় রুমা স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর এক পুত্র সন্তান নিয়ে বাবার মালিকানাধিন এ বাসাটিতে বসবাস করছিলেন। পড়াশুনার কারণে পুত্র সন্তানটি ঢাকা থাকায় শামসুন্নাহার রুমা একাই বসবাস করছিলেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, ক্রাইমসিন কাজ করছে। এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়