৩০ ফাল্গুন, ১৪৩২ - ১৪ মার্চ, ২০২৬ - 14 March, 2026

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে সন্তোষী মুড়ি মিলকে ১ লক্ষ টাকা জরিমানা আদায়

1 week ago
70


ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং নিষিদ্ধ ও বিষাক্ত  উপাদান ব্যবহারের দায়ে সন্তোষী মুড়ি মিলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর।

সোমবার (২রা মার্চ) দুপুরে উপজেলার বক্করের মোড়ে অবস্থিত ‘সন্তোষী মুড়ি মিলকে জরিমানার দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন, এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম প্রমুখ।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সন্তোষী মুড়ি কারখানায় সরেজমিনে তদারকিকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মুড়ি তৈরিতে ময়লাযুক্ত লবণ এবং নিষিদ্ধ হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং এর পাশাপাশি সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যেন পরবর্তীতে এ ধরনের কাজ তারা না করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং জাতীয় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের নের্তৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth